1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ফরিদগঞ্জে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের (রেজি নং: যুউী-চাঁদ/২০২৪-১১) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চাঁদপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সেবা দেয়।

চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী জানান, গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকের, বিশেষ করে গাইনি চিকিৎসকের পরামর্শ পাওয়া কঠিন। শহরে গিয়ে চিকিৎসকের ফি ও ওষুধের খরচ বহন করাও অনেকের জন্য ব্যয়বহুল। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় তাদের সাশ্রয় হয়েছে বলে তারা জানান। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনেরও দাবি জানান তারা।

অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নারীদের কল্যাণে সংগঠনটি কাজ করছে। এর অংশ হিসেবে বছরজুড়ে সামাজিক ও মানবিক উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ উদ্যোগটির প্রশংসা করে বলেন, গ্রাম থেকে শহরে গিয়ে চিকিৎসা নিতে না-পারা অসচ্ছল মানুষ এ ধরনের ক্যাম্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন।

চিকিৎসা দলপ্রধান ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ছুটির দিনে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা দিতে পেরে তারা আনন্দিত। দরিদ্র ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট