1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে

নিজস্ব প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে র‍্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সামনে র‍্যালিটি বের করা হয়। নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালি শেষে দুপুর ১২টায় চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা হয়। নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোহেল রুশদী।

সোহেল রুশদী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অকাল মৃত্যু রোধে চালক, পথচারী এবং যাত্রী—সবাইকে সচেতন হতে হবে। গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় বা মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, সবাই ট্রাফিক আইন মেনে চললে সড়ক নিরাপদ রাখা সম্ভব।

তিনি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, নিয়মিত আইন প্রয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার ও নিসচা জেলা কমিটির যৌথ প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

নিসচা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মাওলানা মো. আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, শওকত করিম, শাহ আলম, সুজয় চৌধুরী লিটন, এসআই আকাশ, অ্যাডভোকেট মুসলিম মিয়া, আলী শেখ, আলী আক্কাস মিজি, রুবেল হোসেন ও মতিন তপাদার ভুট্টুসহ অনেকে। সভাপতি এম এ লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট