1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর একটি রোমাঞ্চকর ম্যাচ চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি দেখতে চাঁদপুর স্টেডিয়ামের গ্যালারি ফুটবলপ্রেমী দর্শকে পূর্ণ ছিল। ম্যাচের ২০ মিনিটে সোলেমান সিলার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরাপুল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ওই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে আক্রমণ বাড়ায় রহমতগঞ্জ। ৫৬ মিনিটে ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনের গোলে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা আসে। এরপর ৬৫ মিনিটে রহমতগঞ্জের বিদেশি ফুটবলার অভিষেক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ফকিরাপুল। ৭১ মিনিটে রহমতগঞ্জের ডি-বক্সে সোলেমান সিলা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ফকিরাপুলকে আবারও সমতায় ফেরান সিলা।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, রহমতগঞ্জের ৯০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার ইব্রাহিম সানে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত তাঁর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

দুর্দান্ত গোল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চাঁদপুর স্টেডিয়ামের ম্যাচটি দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট