1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুরে যাত্রা শুরু করল ‘সিটি এন্টারপ্রাইজ’

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে যাত্রা শুরু করল ‘সিটি এন্টারপ্রাইজ’

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরে উন্নতমানের স্যানিটারি সামগ্রী সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে ‘সিটি এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি শহরের বিপণীবাগে অবস্থিত সুপরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান ‘নিউ সিটি হার্ডওয়্যার’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের প্রিমিয়ার টাওয়ারের নিচতলায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও এরিকসন ইলেকট্রিক কোম্পানির বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা সার্জেন্ট ও ব্যবসায়ী শফিকুল ইসলাম, ডা. মোবারক হোসেন, ডা. আহসান, ডা. সাঈদ, শিক্ষক নাজমুল ইসলাম তারেক এবং চাঁদপুর ব্যবসায়িক ফোরামের সভাপতি আবুল বারাকাত আসিফসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হুমায়ুন কবির লিখন বলেন, চাঁদপুরবাসীকে উন্নতমানের, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে স্যানিটারি পণ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানটিতে চারু সিরামিক, বোস সিরামিক, ইউ কমফোর্ট সিরামিক, সাত্তার মেটাল, বোস মেটাল ও তানভীর মেটালসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে বলে জানানো হয়।

হুমায়ুন কবির লিখন জানান, প্রাথমিকভাবে পাইকারি বিক্রির মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে জেলাজুড়ে পণ্য সরবরাহ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা নতুন ব্যবসাপ্রতিষ্ঠানটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট