1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

মতলব ক্রিকেট একাডেমির সভাপতি টিটু, সম্পাদক জুয়েল

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
মতলব ক্রিকেট একাডেমির সভাপতি টিটু, সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মতলব ক্রিকেট একাডেমির ২০২৬–২৮ মেয়াদের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মতলব কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন পাটোয়ারী নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির দায়িত্বে যারা

১১ সদস্যের কার্যকরী পরিষদে সভাপতি হয়েছেন শরীফ উল্লাহ টিটু এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা, দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ সরকার মামুন এবং কোষাধ্যক্ষ মাহামুদুল হাসান জাহিন। সদস্য হিসেবে রয়েছেন মুশফিক হাসান আয়ান ও আদিল আরহাম।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ শরীফ উল্লাহ টিটু এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন যৌথভাবে কমিটিতে স্বাক্ষর করেছেন।

নতুন কমিটি গঠনের ফলে মতলব অঞ্চলে উদীয়মান ক্রিকেটার তৈরি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক অগ্রগতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট