1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

মতলব দক্ষিণে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
মতলব দক্ষিণে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: মতলব জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমদ জিয়াউর রহমান। রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় তিনি মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। দুর্গাপূজা উদযাপন কমিটির গণের ভূমিকার সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক চন্দন সাহার পরিচালনায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমল ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, মতলব জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর নাও নাগ, দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্য সচিব সুকুমার ঘোষ এবং মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট