
সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযানকালে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। এ ঘটনায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্বে থাকা ইউএনও মনিরা খাতুন।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।