1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

শাহরাস্তি ব্যুরো: চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. হারুন ও মা সাজেদা।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত ২০ অক্টোবর এর মামলায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট