1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের একঝাঁক উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। এতে সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম রতন, মাসুদ রানা, মিজানুর রহমান, নুরু কাজী ও মাওলানা মো. সাইফুল্লাহ অংশ নেন।

সভার শুরুতে বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের উপস্থিতি উপলক্ষে কেক কেটে শুভ কামনা জানানো হয়। পরে সংগঠনের উন্নয়ন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

সদস্যদের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভা শেষে আমন্ত্রিত সদস্য ও অতিথিরা নৈশভোজে অংশ নেন।

২০২৩ সালের জানুয়ারি মাসে ‘সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ আত্মপ্রকাশ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট