1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুরে তিন মাসে ট্রাফিকের ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ মাঈন উদ্দিন মুন্সী: চাঁদপুরে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৩ হাজার ৫২৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা। একই সময়ে বিভিন্ন ধরনের ৮৮১টি যানবাহন জব্দ করা হয়েছে।

চাঁদপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, জুলাই মাসে ১ হাজার ২৮৫টি মামলা দায়েরের বিপরীতে ৩৪ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগস্ট মাসে ১ হাজার ১২০টি মামলা দায়ের করে ২৮ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর সেপ্টেম্বর মাসে ১ হাজার ১২২টি মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) প্রবীর কুমার দাস বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিন নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। যারা ট্রাফিক আইন অমান্য করবেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালাবেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাবেন কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।”

টিআই-অ্যাডমিন প্রবীর কুমার দাস আরও বলেন, জরিমানা আদায়ই ট্রাফিক পুলিশের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালক ও পথচারী সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে এবং যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট