1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

নজরুল বর্ষে চাঁদপুরে সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
নজরুল বর্ষে চাঁদপুরে সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতকে কেন্দ্র করে ইসলামী সংস্কৃতি চর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল প্রতিভা লালনের আহ্বানে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। মোহনা শিল্পীগোষ্ঠী ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে নতুন ক্যালিগ্রাফি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। হামদ, নাত, কাওয়ালি, ইসলামী সংগীত, দলীয় সংগীত ও শিশুদের পরিবেশনার মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন মোহনা শিল্পীগোষ্ঠীর কেরাত বিভাগের পরিচালক আবরার হোসেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মোহনা শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীদের পরিবেশনা। তারা কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা ‘লিচু চোর’ আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করে।

মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক জুবায়ের আল মাহমুদ ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে নজরুলের লেখা ইসলামী সংগীত পরিবেশিত হয়। এর মধ্যে ছিল ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘হেরা হতে হেলে দুলে’ এবং ‘আল্লাহ ঐ নামের কালাম’।

এ ছাড়া শিল্পী সুলতান মাহমুদ, ফরহাদ হোসেনসহ অন্যরা হামদ, নাত ও কাওয়ালি পরিবেশন করেন।

ক্যালিগ্রাফি ক্লাসের উদ্বোধন

ইসলামী সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সৃজনশীল শিল্পকলার বিকাশে অনুষ্ঠানে ক্যালিগ্রাফি ক্লাসের উদ্বোধন করা হয়। আরবি হরফের সৌন্দর্য ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শিল্পচর্চার সুযোগ তৈরির এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট