1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম

নিজস্ব প্রতিনিধি: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বাংলাদেশি শিশু-কিশোরদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে চাঁদপুর চারুকলা একাডেমি। প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছে একাডেমির শিক্ষার্থী নাফিসা ইসলাম। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানটির ১২ জন শিক্ষার্থীই সনদ ও পুরস্কার অর্জন করেছে।

গত ১২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ব্যাংককে আন্তর্জাতিক প্রদর্শনী

শিল্প ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘নর্থ ক্যানভাস বাংলাদেশ’-এর আয়োজনে গত ১৫ সেপ্টেম্বর ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় ‘আর্ট এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম স্থান পায়।

প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা হলো—নাফিসা ইসলাম, সাদিয়া ইসলাম, মুনতাহা ইসলাম, পৃথিরাজ পাল, অবনিশ জাগরী, মোমেনা ফাইরোজ নুহা, নূরুল ইসলাম ইভান, নূর নাহার আক্তার নুহা, প্রতীক পাল, তিথি দে, অথৈ রক্ষিত ও অরিন চন্দ্র দে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

‘আর্ট এক্সপো ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ক্যানভাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী আহসান আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাওসার হাসান টগর, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী প্রযোজক ও সংবাদ উপস্থাপক শাইখ সিরাজ এবং সাবেক অধ্যক্ষ ও শিল্পী ওয়াহিদুজ্জামান।

চাঁদপুর চারুকলা একাডেমির অধ্যক্ষ ও চিত্রশিল্পী অজিত দত্তের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশ নেয়। নাফিসা ইসলাম শ্রেষ্ঠ চিত্রশিল্পী নির্বাচিত হওয়া এবং একাডেমির ১২ শিক্ষার্থীর পুরস্কার অর্জনের ঘটনায় চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট