1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোড়ালিয়া মেটারনিটি স্কুলের পানির ফিল্টার স্থাপন

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। ‘এক শহর এক স্বপ্ন’ এই স্লোগানকে ধারণ করে পথ চলা মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরে শহরের কোড়ালিয়া মেটারনিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধকরণ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার সকালে অত্যাধুনিক পানির ফিল্টার উদ্বোধন করেন মোশারফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ। একই দিনে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাঈমা মোশারফ বলেন, আমি মনে করি চাঁদপুর একটি ঘর। আর এই ঘরের সকল বাসিন্দারা একটি পরিবারের অংশ। তাই আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী এই ঘরের প্রত্যেকটা মানুষেরকে একে অপরের সুখে-দুখে পাশে দাঁড়ানো উচিত। ‌কারণ একটি ঘরের একজন সদস্য কষ্টে অথবা ভুল পথে থাকলে– অপর সদস্যটিও ভালো থাকার কথা না। এজন্য আমাদের সবাইকে মিলে ভালো থাকার জন্য চেষ্টা করা দরকার।

তিনি আরো বলেন, আমাদের চাঁদপুরকে সুন্দর এবং নিরাপদ রাখার জন্য মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমদের সমাজের অনেকের ধারণা এই কাজগুলো শুধুমাত্র জনপ্রতিনিধির। কিন্তু আমি মনে করি এই দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। আমাদের যার যার অবস্থান থেকে এই শহরকে সুন্দর, নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করা উচিত। আমাদের সন্তানরা যাতে নিরাপদে থাকে, তারা যেন সামাজিক অপরাধ থেকে দূরে থাকে এজন্য প্রত্যেক অভিভাবককে দায়িত্ব নিতে রাখতে হবে।

নাইমা মোশারফ আরো বলেন, আগামীতে চাঁদপুরে পৌরসভা, সদর উপজেলাসহ বিভিন্ন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে আমাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা রাখতে হবে। আমরা যদি যোগ্য লোককে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারি তাহলে এর সুফল আমরা সবাই ভোগ করতে পারব। আমাদের চাওয়া শুধু একটাই, যে জনপ্রতিনিধি সত্যিকার অর্থে নাগরিকদের সেবার মান বৃদ্ধি করবে, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে, তেমন ব্যক্তিকে যেন মহান আল্লাহ জনপ্রতিনিধি হিসেবে কবুল করেন।

কোড়ালিয়া মেটারনিটি স্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষিকা মাসুমা আহমেদের পরিচালনায়, বিশেষ অতিথি অভিভাবক সদস্য, মোঃ হুমায়ুন কবির বাবু।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য স্থাপন করা বিশুদ্ধকরণ পানির ফিল্টারের উদ্বোধন করা হয়।

এ সময় বিদ্যালয়ের সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাসুমা আহমেদ, মার্জিয়া কামাল, আমেনা আক্তার, জান্নাতুল ফেরদাউস, রেশমা আক্তার, নাছিমা আক্তার, সানজিদা আক্তার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট