1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে কবি নজরুল স্মরণে সেমিনার ও দেয়ালিকা প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে সেমিনার ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় কলেজের অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। এসব পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক মননশীল ও আবেগঘন আবহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উপাধ্যক্ষ আই কে হেলাল। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুরের সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল গনি।
সেমিনারে ‘নজরুল সাহিত্যে ধর্মীয় সম্প্রীতি: একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শরীফ মাহমুদ চিশতী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও পিএইচডি গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
বক্তারা তাঁদের আলোচনায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বহুমাত্রিক প্রকাশ তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবমুক্তি, সাম্য ও সম্প্রীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সাহিত্য আজও অন্যায়, বৈষম্য, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তাই পরিবর্তনশীল সমাজবাস্তবতায় নজরুলের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেয়ালিকার মোড়ক উন্মোচন। ‘অনুপ্রেরণায় নজরুল’ শিরোনামের এ দেয়ালিকা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও নজরুল-ভাবনার বহিঃপ্রকাশ হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। দেয়ালিকায় নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের অধ্যক্ষ মো. নূর খান; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ জনাব মো. ফয়সাল আহমেদ ফরাজী; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম; ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মো. মাহবুবুল হোসাইন; ড্যাফোডিল গ্রুপের সহকারী কর্পোরেট অফিসার জনাব মো. ইকবাল হোসেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের অধ্যক্ষ জনাব ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর চেতনা ধারণ করে একটি মানবিক, সাম্যভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট