1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

মতলব দক্ষিণে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২ পিস ইয়াবাসহ মো. ইব্রাহীম খলিল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলার মতলব দক্ষিণ উপজেলার  নায়েরগাঁও পাটন গ্রামের মিয়াজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নায়েরগাঁও পাটন গ্রামের মিয়াজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. ইব্রাহীম খলিলের দখলীয় দক্ষিণ দুয়ারী দোতলা বসতঘরের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ইউনিটে তল্লাশি চালিয়ে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২২ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার মো. ইব্রাহীম খলিল ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। তার মায়ের নাম রাজিয়া বেগম। তিনি ২ নম্বর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারনির ১০(ক) অনুযায়ী মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট