1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে অঙ্গ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে অঙ্গ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম গাজীর সার্বিক সহযোগিতায় এদিন ইউনিয়নের কর্দিপাঁচ গাঁও খানবাড়ি (মাস্তান বাড়ি) সড়ক হতে ভাটেরগাঁও খায়ের মার্কেট পর্যন্ত সড়কে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলার লক্ষ্যে দেশে ৫ বছরের ২৫ কোটি গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে এখানে বৃক্ষরোপণ করছি। পাশাপাশি প্রত্যেকটা জায়গায় আমাদের নেতাকর্মীরা গাছের চারা রোপণ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ-সবুজ পৃথিবী উপহার দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউপি সদস্য মোহাম্মদ সোহেল হোসেন সোহাগ, বিএনপি নেতা ইকবাল খান, মোবারক হোসেন গাজী, মানিক পাটওয়ারী, আক্তার হোসেন, কাজী রাসেল, সমাজসেবক আঃ রহিম ভুইয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি সাজ্জাদুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহমাহমুদ সেলিম, যুবদল নেতা ইউসুফ মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সজিব পাটওয়ারী, ইউনিয়ন মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় কাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট