1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর পৌর বিএনপির মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের দর্জিঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষার বিষয়েও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের সঙ্গে দেশের কোটি মানুষের জীবন ও জীবিকা জড়িত। মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে হলে জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজননক্ষেত্রগুলো রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর নদী ও মৎস্যসম্পদে সমৃদ্ধ একটি জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মতো নদীকে ঘিরে এখানকার মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে। তাই নদী ও জলজ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; রাজনৈতিক দল, মৎস্যজীবী সমাজ এবং সর্বস্তরের জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানুষের কল্যাণকে সামনে রেখে চাঁদপুরের উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মৎস্যজীবীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মিজি, পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূঁইয়া, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলাম খান, ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. অফিল মিজি, ছাত্রদল নেতা সোহাগ বেপারীসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট