1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

পুরান বাজারে প্রীতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের পুরান বাজারের ঐতিহ্যবাহী মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় নিতাইগঞ্জ ক্রীড়া চক্র ও সরকার বাড়ী একাদশ ক্রীড়া চক্র।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুরান বাজার নিতাইগঞ্জের পুরাতন পুলিশ ফাঁড়ির মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্র যে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার যুবসমাজকে মাঠমুখী করতে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”

তিনি আগামীতেও এ ধরনের মহৎ উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইব্রাহীম গাজী ইবু, মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ফখরুল মোল্লা এবং ক্রীড়াবিদ ইউসুফ বরকন্দাজ।

প্রীতি ফুটবল ম্যাচটির মূল আয়োজক মারুফ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট