1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের জি.এম. ফজলুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাফিউদ্দীন বন্দুকশী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মানিক খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইয়ুব আলী খন্দকার, সজিব বন্দুকশী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জি.এম. ওমর গাজী, পারভেজ গাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট