1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

শাহমাহমুদপুরের ৬নং ওয়ার্ডে জনসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী আক্তার খান

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান সাবেক ছাত্রনেতা, ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আক্তার খান।

আক্তার খান বর্তমানে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা এবং নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান।

আক্তার খান বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচিত হয়ে ৬নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আক্তার খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করছেন তিনি।

আগামী দিনে ৬নং ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ সমাজসেবক।

এ সময় তিনি ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট