1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মতলব দক্ষিণে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: মাদকমুক্ত সমাজ গড়তে অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোবারকদি এলাকার সচেতন নাগরিকরা।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) এলাকাবাসীর যৌথ উদ্যোগে হাসেম নামের এক ব্যক্তিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোবারকদি এলাকায় অবৈধ মাদকের কেনাবেচা চালিয়ে আসছিলেন হাসেম। শনিবার তার মাদক বিক্রির খবর পেয়ে এলাকার সচেতন তরুণ ও বাসিন্দারা একজোট হয়ে তাকে ঘেরাও করেন। পরবর্তীতে তার কাছ থেকে অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে তাকে স্থানীয়রা আটকে রেখে মতলব থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে মতলব থানার সাব-ইনস্পেক্টর (এসআই) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ উপস্থিত হয়ে উপস্থিত জনতার কাছ থেকে অভিযুক্ত হাসেমকে উদ্ধার করে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব থানার এসআই দেলোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে মতলব থানা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সচেতন নাগরিকদের এমন সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এলাকাবাসীর এমন তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ। মাদকমুক্ত মোবারকদি গড়তে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক প্রতিরোধ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন এলাকার বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট