1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

ফরিদগঞ্জের ঘোড়াশালায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব ঘোড়াশালা যুব সংঘ একাদশের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ঘোড়াশালা আঞ্চলিক মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে লাউতলী ও ঘোড়াশাল টিমের মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে লাউতলী ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৫নং রুপসা (উ:) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া।

বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান পাটওয়ারী সভাপতিত্বে ও ধারাভাষ্যকার শামসুল আলম রনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক খান, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ব ঘোড়াশালা যুব সংঘ একাদশের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, প্রবাসী বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। তাই প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার শিক্ষাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট