1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

চাঁদপুরে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুরের হাজীগঞ্জে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হয়েছেন যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়া। শনিবার হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন। ওই মামলায় জুলহাস মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
জুলহাস মিয়া দুই নম্বর বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে। যুবধারা সমবায় সমিতির চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জে অফিস রয়েছে বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা এসআই আবির হোসেন জানান: জুলহাস মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে জুলহাস গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে। এখনো যারা তার কাছে টাকা পাওনা রয়েছেন বা প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনগত ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় যোগাযোগের আহ্বান জানিয়েছে সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট