1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

তিনিধি: চাঁদপুর শহরের পুরান বাজারের ১নং ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষকের পরিচালনায় এবং তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান। এ সময় ‘বিজয়ী’র ভলান্টিয়ার, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে মানুষের মৌলিক চাহিদার মূল বিষয় কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিনামূল্যে বিভিন্ন ধরনের হাতেকলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছি। এর ফলে নারীরা ঘরে বসেই বিভিন্ন পণ্য তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আমরা পাড়া-মহল্লাভিত্তিক মেডিকেল ক্যাম্প আয়োজন করে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে আমাদের এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম। সামাজিক কল্যাণে আমাদের ‘টিম বিজয়ী’র এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। সংগঠনটির এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট