1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মজিবুর রহমান সরকার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: আসন্ন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির পরিচালনা পরিষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন সমাজসেবক মোঃ মজিবুর রহমান সরকার।

দীর্ঘদিন ধরে মতলব বাজারের শান্তিশৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাজারকে আরও আধুনিক, নিরাপদ ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এক যৌথ বার্তায় মোঃ মজিবুর রহমান সরকার বলেন,মতলব বাজারের প্রতিটি ব্যবসায়ী আমার পরিবারের সদস্য। আপনাদের অধিকার রক্ষা, চাঁদাবাজিমুক্ত নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো সমস্যায় দ্রুত পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আমি কাজের মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে চাই।

মোঃ মজিবুর রহমান সরকারের মূল প্রতিশ্রুতিসমূহ:
নিরাপত্তা ও সিসিটিভি ব্যবস্থা: নৈশপ্রহরী ব্যবস্থা জোরদারকরণ এবং পুরো বাজারকে আধুনিক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।

চাঁদাবাজিমুক্ত পরিবেশ: ক্ষুদ্র ও বড় সকল ব্যবসায়ীর জন্য হয়রানিমুক্ত ও নিরাপদ ব্যবসার পরিবেশ গড়ে তোলা।
অবকাঠামোগত উন্নয়ন: পরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, নৈশকালীন আলোর পর্যাপ্ত সংস্থান এবং পাবলিক টয়লেট স্থাপন।
ব্যবসায়ী কল্যাণ তহবিল: দুস্থ, ক্ষতিগ্রস্ত ও অসুস্থ ব্যবসায়ীদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন।
সহজ মধ্যস্থতা: ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত যেকোনো বিরোধ সমিতিমধ্যস্থতার মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিরসন।
মতলব বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, মোঃ মজিবুর রহমান সরকার একজন সৎ, পরিচ্ছন্ন ও দূরদর্শী সংগঠক। বাজারের সার্বিক সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার মতো অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই।
আসন্ন নির্বাচনে সকল সততা ও নিষ্ঠাকে পুঁজি করে মোঃ মজিবুর রহমান সরকার মতলব বাজারের সর্বস্তরের ভোটারদের কাছে আন্তরিক দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট