1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

মেধাবীদের যোগ্য মূল্যায়নই আগামী দিনের স্বপ্ন পূরণ করবে – যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মোঃ আনোয়ার মৃধা:চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন শিক্ষাট্রাস্টের উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ ও নবম শ্রেণির ৮৬ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বেলা ১১টায় উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম। বক্তব্য তিনি বলেন,মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে এবং মেধার সঠিক মূল্যায়নে উপজেলা প্রশাসনের শিক্ষা ট্রাষ্ট এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।এ উদ্যোগে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত সচিব জাকির হোসেন কামাল,অবসরপ্রাপ্ত কর কমিশনার মো. বজলুল কবির ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন খুলনা ও রাজশাহী বিভাগের কর কমিশনার রোমান সরকার, সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃদাঃ)মোঃ জাকির হোসেন । এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ২৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং সনদ নিতরণ করা হয়। ইউএনও কে এম ইশমাম বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট