1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

মতলব দক্ষিণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা :মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ( ৮ সেপ্টম্বর)
সকাল সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন সাক্ষরতা মানে শুধু নিজের নামের স্বাক্ষর করতে পারা নয়, বরং সঠিকভাবে লিখতে, পড়তে ও গণনা করতে পারার সক্ষমতা অর্জন করাকে বুঝায়। শুধু শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ছাড়া একটি দক্ষ, সচেতন ও উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। তাই শিক্ষার মূল লক্ষ্য হতে হবে, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তোলা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সাগর, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষা অফিসার মোঃ মজিবর রহমান, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট