1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ৩৮ বছর বয়সী ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ৩৮ বছর বয়সী ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

১৩ বছরের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৩৮ বছর বয়সী আলাউদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে আলাউদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে মেয়েটি ও তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।

পরে অভিভাবক, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও প্রধান শিক্ষকের যৌথ প্রচেষ্টায় আলাউদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, মেয়েটির পরিবার বিষয়টি জানালে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হোসেন মোল্লা লিটন জানান, ঘটনা জানার পর অভিযুক্তকে আটক করে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় আলাউদ্দিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনার পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে পরামর্শ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট