1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিত সভা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥  চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৫৪ নং হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন খান (পিন্টু)-এর সভাপতিত্বে এবং গৌতম চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান স্বপন, ৫০ নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, মোঃ কাশেম খান, তফন খান, শাহিন মজুমদার, মাহবুব আলম, ফাতেমা বেগম, কাজল বেগম ও সীমা রানী।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নুরুলজ্জামান খান বাবলু, তিতু মিজি, পলাশ পাটওয়ারী, মোঃ রাছেল মিয়া, রুবেল বেপারী, মুকুল খান, রাজ্জাক গাজী, সাইফুল ইসলাম বাবুল, তপন খান ও মোঃ মহাসিন মিয়া।

সভায় বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মা সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট