1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুরে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
চাঁদপুরে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রস্তুতি সভা

চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও নাট্যাভিনেতা গোবিন্দ মন্ডল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার। তিনি মেহেদী উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব বিন ছায়েদ লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, সাংবাদিক জামাল আখন্দ, সাংবাদিক ও নাট্যকর্মী মো. আলমগীর হোসেন পাটওয়ারী, সাংবাদিক ও লেখক কবির হোসেন মিজি, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক ও সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম এবং চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তাঁদের মতে, মেহেদী উৎসব প্রতিযোগিতা আনন্দ আয়োজনের পাশাপাশি নতুন প্রজন্মের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করার উদ্যোগ।

বক্তারা আরও বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নেওয়া এবং বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে। তাঁরা আসন্ন মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ৩৩ বছর ধরে চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছে। সংগঠনটি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখছে বলে সভায় জানানো হয়।

আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার। সভায় লেখক অভিজিৎ আচার্যী, নৃত্য পরিচালক কাজী শাকিল, সংগঠনের সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট