1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুর শহরে ‘অ্যাকটিভ ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার’-এর যাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
চাঁদপুর শহরে ‘অ্যাকটিভ ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার’-এর যাত্রা শুরু

ব্যথা, প্যারালাইসিস ও স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে চাঁদপুর শহরে চালু হয়েছে ‘অ্যাকটিভ ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার’। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) থেকে সেন্টারটির নিয়মিত সেবা কার্যক্রম শুরু হয়।

চাঁদপুর শহরের মিশন রোডের ছায়াবাণী মোড়সংলগ্ন চশমা সেন্টারের পেছনে রিপা ম্যানশনের নিচতলায় প্রতিষ্ঠানটির অবস্থান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য সেবাটি উন্মুক্ত থাকবে।

সেন্টারের পরিচালক ও সহকারী ফিজিওথেরাপিস্ট মো. হেলাল জানান, রোগীদের চাহিদা ও শারীরিক সমস্যার ধরন অনুযায়ী এখানে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসা, স্ট্রোক নিউরো রিহ্যাবিলিটেশন, অর্থোপেডিক ও মেরুদণ্ডের ব্যথা বা ডিস্কজনিত সমস্যার সেবা, প্রতিবন্ধী শিশুদের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট, পোস্ট-সার্জারি রিহ্যাবিলিটেশন, জয়েন্টের ব্যথার চিকিৎসা এবং সুন্নতি হিজামা থেরাপি।

মো. হেলাল আরও জানান, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোহাম্মদ মেহেদী হাসান সেখানে উপস্থিত থেকে রোগীদের পরামর্শ ও চিকিৎসাপত্র দিচ্ছেন।

প্রতিষ্ঠানটি বিপিটি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি) ডিগ্রিধারী চিকিৎসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ টেকনোলজিস্ট ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পুরুষ ও নারী রোগীদের পৃথকভাবে মেকানিক্যাল ও ম্যানুয়াল থেরাপি দেওয়া হয়। গুরুতর বা বিশেষ রোগীদের প্রয়োজন বিবেচনায় বাসায় গিয়ে সেবা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর শহরে আধুনিক পুনর্বাসনমূলক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই সেন্টারটি চালু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট