1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

কাবার মেহমান হজ্ব কাফেলার ওমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
কাবার মেহমান হজ্ব কাফেলার ওমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

ওমরাহ পালনের সঠিক নিয়ম-কানুন, ইবাদতের গুরুত্ব ও পবিত্র ভূমিতে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চাঁদপুরে কাবার মেহমান হজ্ব কাফেলার আয়োজনে ওমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডে দি হিলশা মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এ সভা হয়।

প্রশিক্ষণে ওমরাহ পালনের নিয়ম, এর গুরুত্ব এবং পবিত্র স্থানগুলোর আদব নিয়ে আলোচনা করেন মাওলানা রবিউল হাসান। তিনি বলেন, ওমরাহ গুরুত্বপূর্ণ নফল ইবাদত। পবিত্র কাবা শরিফ ও মসজিদুল হারামে নামাজ আদায়সহ পবিত্র ভূমিতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। একই সঙ্গে সেখানে অন্যায় বা গুনাহের কাজে জড়ানো থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র কাবা শরিফ, মসজিদুল হারাম, সাফা-মারওয়া ও আরাফাতের ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যথাযথ আদব ও সম্মান বজায় রাখতে হবে। মোবাইল ফোনসহ অন্যান্য কাজে অতিরিক্ত সময় না দিয়ে ইবাদত ও নেক আমলের মাধ্যমে সময় কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

কাবার মেহমান হজ্ব কাফেলার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, গত পাঁচ বছর ধরে তারা ওমরাহ ও হজ্ব নিয়ে কাজ করছেন। যাত্রীরা যেন হজ্ব ও ওমরাহর নিয়ম-কানুন সঠিকভাবে পালন করতে পারেন, সে লক্ষ্যেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর ৪৫ জন ওমরাহযাত্রী নিয়ে কাফেলাটি বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে ১৪ দিন অবস্থান শেষে তারা দেশে ফিরবেন।

এবার প্রথমবারের মতো কাবার মেহমান হজ্ব কাফেলার মাধ্যমে ওমরাহ পালনে যাচ্ছেন গাইজুদ্দিন প্রধানীয়া। তিনি বলেন, তার অনেক আত্মীয়-স্বজন এ কাফেলার মাধ্যমে হজ্ব ও ওমরাহ পালন করেছেন এবং হয়রানির শিকার হননি। তাদের সেবার মান ভালো হওয়ায় তিনি একই কাফেলার মাধ্যমে ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মাওলানা মনির হোছাইন, মাওলানা মফিজুল ইসলাম ও হাসান মাহমুদ। সভায় নারী ও পুরুষ ওমরাহযাত্রীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট