
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসকদ্বয়।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁদের অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে দেশ ও জাতির কল্যাণ, স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল করা এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
রাষ্ট্রপতি তাঁদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয় সরকার পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও উৎসাহ তাঁদের জনসেবায় আরও অনুপ্রাণিত করবে। এলাকার মানুষের সেবা এবং গণতন্ত্রের মূল ভিত্তি মজবুত করতে তাঁরা কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।