1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

বহরিয়ায় সুমন আহমেদ সমর্থক পরিষদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
বহরিয়ায় সুমন আহমেদ সমর্থক পরিষদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার : যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখার প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুমন আহমেদ সমর্থক পরিষদের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৯নং ওয়ার্ড পূর্ব রামদাসদী স্পোর্টিং ক্লাব ও ৮নং ওয়ার্ড পশ্চিম রামদাসদী স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলাশেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া।

উদ্বোধকের বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নূরু ভূঁইয়া বলেন, যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রেখে মাদক থেকে দূরে রাখতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় সুমন আহমেদ ভূঁইয়া এ খেলার আয়োজন করেছেন। প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ফুটবল ম্যাচ আয়োজন করা হলে মাদকের বিরুদ্ধে যুবসমাজ আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুমন আহমেদ ভূঁইয়া বলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তিনি ব্যক্তিগতভাবে খেলাধুলার আয়োজন করেছেন বলে জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক সোলেমান খান সুমন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারেও কোনো দল জয়ী না হওয়ায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

খেলা পরিচালনা করেন মনির হোসেন বেপারী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল মিজি ও মো. সাকিব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট