1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

শাহরাস্তির সূচীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রুস্তম আলীর ইন্তেকাল

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
শাহরাস্তির সূচীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রুস্তম আলীর ইন্তেকাল

শাহরাস্তির সূচীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও সূচীপাড়া হাফেজিয়া মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ রুস্তম আলী (৮৫) আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ আসর সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে স্মৃতিচারণ ও বক্তব্য দেন সূচীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর বেপারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন মন্টু, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন এবং মরহুমের ছোট ভাই খিলা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাশেম।

জানাজায় মরহুমের ভাগ্নে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোস্তফা কামালসহ সূচীপাড়া ডিগ্রি কলেজ ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

হাফেজ রুস্তম আলী দীর্ঘ প্রায় ৫০ বছর সূচীপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট