1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে ড্যাফোডিলে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ আলোচনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে ড্যাফোডিলে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ আলোচনা

স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি প্রদান) বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান।

অনুষ্ঠানে বক্তব্য দেন এমকিউএর পরিচালক আবুল সামান বিন তাইপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল।

‘বৈশ্বিক যুগে গুণমান নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধে দাতো’ প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান উচ্চশিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুণগত মান নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি এমকিউএর কার্যক্রম হিসেবে মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস রেজিস্টার রক্ষণাবেক্ষণ, যোগ্যতা কাঠামো উন্নয়ন, স্বীকৃতি প্রদান এবং যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি সহজতর করার বিষয়গুলো তুলে ধরেন। তাঁর মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান অগ্রাধিকার হওয়া উচিত গুণগত মান বজায় রাখা।

আলোচনায় মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের বিবর্তন, ফলাফল-ভিত্তিক শিক্ষা, বৈশ্বিক র‍্যাঙ্কিং, মাইক্রো-ক্রেডেনশিয়াল এবং নমনীয় শিক্ষণ পদ্ধতির মতো উদ্যোগের বিষয়ও উঠে আসে। প্রাতিষ্ঠানিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও গুণমান নিশ্চিতকরণকে অপরিহার্য হিসেবে উল্লেখ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক প্রোগ্রামে মানস্বীকৃতি কার্যক্রম শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্যে বিএসি ও এমকিউএর যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথাও উঠে আসে।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান পরিবর্তনশীল শিল্পখাতের চাহিদা পূরণে মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটি ‘প্রফেসর অব প্র্যাকটিস’ পদ চালুর মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষাব্যবস্থার সংযোগ বাড়াচ্ছে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে।

আলোচনাটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষার মান উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের একটি যৌথ প্ল্যাটফর্ম তৈরিতে ভূমিকা রেখেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট