1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

পরিত্যক্ত রেলভূমির জঙ্গল পরিষ্কার করলো ‘ক্লিন চাঁদপুর’

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
পরিত্যক্ত রেলভূমির জঙ্গল পরিষ্কার করলো ‘ক্লিন চাঁদপুর’

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন পরিত্যক্ত রেলভূমির জঙ্গল পরিষ্কার করে নেশা ও জুয়ার আড্ডা উচ্ছেদ করেছে ‘ক্লিন চাঁদপুর’। একই সঙ্গে শিশু-কিশোরদের জন্য জায়গাটি খেলার মাঠ হিসেবে তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে প্রায় ৩০ জন সদস্য পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা দীর্ঘদিনের ঝোপঝাড়, আগাছা ও বিভিন্ন আবর্জনা অপসারণ করে পুরো জায়গাটি খেলার উপযোগী করে তোলেন।

স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত রেলওয়ের জায়গাটি ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হওয়ায় সেখানে নিয়মিত নেশা ও জুয়ার আড্ডা বসত। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়েছিল। বিশেষ করে শিশু-কিশোরদের চলাচল ও খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা ‘ক্লিন চাঁদপুরের’ নেতৃবৃন্দকে জানালে সংগঠনটি উদ্যোগ নেয়।

অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, স্থানীয় বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যদের নিয়ে জঙ্গলটি পরিষ্কার করা হয়েছে। তিনি জানান, এখন থেকে এলাকার শিশু-কিশোররা সেখানে খেলাধুলা করতে পারবে এবং সংগঠনের পক্ষ থেকে তাদের খেলাধুলার সামগ্রী দেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাও ‘ক্লিন চাঁদপুরের’ লক্ষ্য। পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন জায়গা চিহ্নিত করে পর্যায়ক্রমে পরিষ্কার করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবে সংগঠনটি।

দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার করে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ তৈরি করায় স্থানীয় বাসিন্দারা ‘ক্লিন চাঁদপুরের’ প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট