1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ফরিদগঞ্জে বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষকপুত্রের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ক্যান্সারে আক্রান্ত হয়ে সহধর্মিনী আয়েশা বেগম মারা গেছেন মাত্র তিন মাস আগে। স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার চোখের সামনে ফুটফুটে সন্তানকে হারিয়ে পাথর হয়ে গেছেন শিক্ষক আব্দুল কাদের। বাবার সঙ্গে প্রতিদিনের মতো স্কুলে গিয়ে খেলার সময় সবার অজান্তে বিদ্যালয়ের সামনের পুকুরে পড়ে ডুবে মারা গেছে তাঁর তিন বছরের শিশু সন্তান আব্দুর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার সকদিরামপুর গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের কনিষ্ঠ সন্তান। তার প্রয়াত মা আয়েশা বেগমও গোবারচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। তিন মাস আগে মায়ের মৃত্যু হলে অবুঝ শিশুটিকে বাড়িতে দেখাশোনার মতো কেউ না থাকায় বাবার কর্মস্থল সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণই হয়ে ওঠে তার নিত্যদিনের খেলার জায়গা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাবার সঙ্গে হাসিমুখে স্কুলে এসেছিল শিশুটি।

শিক্ষক বাবা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এ সময় আব্দুর রহমান বিদ্যালয়ের বারান্দায় খেলছিল। কিছুক্ষণ পর ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে খোঁজাখুঁজি শুরু করেন আব্দুল কাদের। একপর্যায়ে বিদ্যালয়ের সামনের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন নিজের আদরের সন্তানকে।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র তিন মাস আগে সহধর্মিনীকে হারানো আব্দুল কাদেরের জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু যেন শোকের ওপর শোকের বোঝা হয়ে এসেছে। স্ত্রীকে হারানোর ক্ষত শুকানোর আগেই কনিষ্ঠ সন্তানকে হারিয়ে তাঁর বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে সকদিরামপুর গ্রাম ও বিদ্যালয় প্রাঙ্গণ। হৃদয়বিদারক এ ঘটনায় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট