1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

স্ত্রীর মৃত্যুর তিন মাস পর পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
স্ত্রীর মৃত্যুর তিন মাস পর পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই পুকুরের পানিতে ডুবে মারা গেছে তিন বছরের শিশু আব্দুর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিন মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান শিশুটির মা আয়েশা বেগম। ছোট ছেলেকে হারিয়ে বাবা আব্দুল কাদের শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

নিহত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। তাঁর প্রয়াত স্ত্রী আয়েশা বেগমও গোবরচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্বজনদের ভাষ্য, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। মায়ের মৃত্যুর পর তাকে দেখাশোনার মতো কেউ না থাকায় বাবার কর্মস্থল বিদ্যালয়ই তার প্রতিদিনের ঠিকানা হয়ে ওঠে। মঙ্গলবার সকালেও সে বাবার সঙ্গে স্কুলে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে সবার অজান্তে বিদ্যালয়ের পাশের পুকুরে পড়ে যায় আব্দুর রহমান। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

স্বজনরা জানান, মাত্র তিন মাস আগে স্ত্রীকে হারিয়েছেন আব্দুল কাদের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলের মৃত্যুতে তাঁর পরিবারের ওপর নেমে এসেছে আরেকটি শোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট