1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

এএসএম শফিকুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আল-আমিন এতিমখানায় নানা কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
এএসএম শফিকুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আল-আমিন এতিমখানায় নানা কর্মসূচি

চাঁদপুরের আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর কণ্ঠের কলামিস্ট ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাবেক সভাপতি আলহাজ্ব এএসএম শফিকুর রহমান পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ ফজর আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম করেন। বাদ জোহর এতিমখানা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর এতিমদের মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করা হবে।

পরবর্তীতে বাদ আসর এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা চাঁদপুর পৌর কবরস্থানে তাঁর কবর জিয়ারত করবেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

শফিকুর রহমানের কর্মজীবন

সমাজসেবক, সংগঠক ও লেখক আলহাজ্ব এএসএম শফিকুর রহমান পাটওয়ারী ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন দৈনিক চাঁদপুর কণ্ঠে নিয়মিত কলাম লেখার পাশাপাশি চাঁদপুরের উত্তর গুনরাজদীতে আল-আমিন এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। এতিম শিশুদের শিক্ষা, আবাসন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি আজীবন কাজ করেছেন।

এ ছাড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে তাঁর বিশেষ অবদান ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট