1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জ পৌর সদরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইমাম হোসেন পাটওয়ারী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী, চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মো. হেলাল উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি মো. হাবিবুর রহমান। পদাধিকারবলে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইমাম হোসেন পাটওয়ারী বলেন, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে তিনি আগে থেকেই শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় এখন আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট