1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

রোপা আমন ধানে বাম্পার ফলনের আশায় কৃষকরা

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজপাতা ও কাঁচা শীষ। কয়েকদিনের মধ্যেই শীষে দুধ দানা গঠন শুরু হবে। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি। এ যেন রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে আনন্দের হাসির ঝিলিক দেখা যাচ্ছে।

উজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলায় ৯ হাজার ৯৮৪ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি অফিসের দাবি, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

কয়েকদিন পরই ধানের সবুজ চারা এবং কাচা শীষ হলুদ বর্ন ধারন করবে। এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকের চোখে মুখে ফুটে উঠবে আনন্দের ছোঁয়া। রাশি রাশি সোনালী ধানে ভোরে উঠবে কৃষানীর শূন্য গোলা।আমন ধান ঘিরে এমনই স্বপ্ন দেখছেন এই অঞ্চলের চাষিরা।

সম্প্রতি উপজেলার ষাটনল,দূর্গাপুর, ইসলামাবাদ,ফতেপুর, রসুলপুর, এখলাসপুরসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, রোপা আমন ধানের মাঠে সবুজের সমারোহ। প্রতিটি ধানের ক্ষেতে দুলছে সবুজপাতা। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকের। কৃষকরা মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঠে সেচ, সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং পার্চিং ব্যবহার করছেন কেউ কেউ।

উপজেলার সুজাতপুর এলাকার কৃষক মামুন হোসেন বলেন, এবছর সার বীজ সঠিক সময় পাওয়ায় এবং সময় মতো বৃষ্টি হওয়ায়র ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল-সতেজ চারা এবং শীষ বের হয়েছে। তাই এবার ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দেখছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি এ মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছি।

ইন্দুরিয়া গ্রামের সোলেমান ভূঁইয়া বলেন, ধার দেনা করে ধান রোপণ করছি। আশা করি ভালো ফলন পাব। আকাশ ভালো থাকলে লাভও হবে।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আশা করছি এই বছর আমনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমনের লক্ষ্যমাত্রা পূরণে ও কৃষকদের ভালো ফলন পেতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট