1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে চাঁদপুরে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে চাঁদপুর জেলা যুবদল। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের বাড়িঘর, আঙিনা, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে মাঠে নেমেছেন। চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা বন্ধুকসী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম মাতব্বর, মো. হিরণ মাঝি, সহ-দফতর সম্পাদক মো. ইউসুফ মিয়াজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান, মাহাবুব মুন্না, মমিন হাওলাদার, জিয়া প্রধানিয়াসহ জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট