1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ব্যবসায়ীর সৃজনকৃত বাগানের গাছ কাটার অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
ব্যবসায়ীর সৃজনকৃত বাগানের গাছ কাটার অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের সৃজনকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেও সমাধান না পাওয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী নূর নবী।

অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত শাহাদাত হোসেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় নূর নবীর পাশের জমি কিনেছেন। জমির দখল বুঝে নেওয়ার সময় নূর নবী উপস্থিত না থাকায় শাহাদাত সীমানা নির্ধারণ করেন। পরে নিজের জমির দখল নিতে গিয়ে নূর নবীর জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে।

নূর নবীর অভিযোগ, ভূমি অফিসে চাকরির কারণে শাহাদাত ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর অনুপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করেন, যা তাঁর জমির অংশে এসে পড়েছে। তাঁর সীমানার মধ্যে থাকা বেলজিয়াম গাছসহ বিভিন্ন গাছ কাটার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে মৌখিকভাবে জানালেও ব্যবস্থা না নেওয়ায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান নূর নবী।

জমির মাপ জরিপকারী বোরহান উদ্দিন মোল্লা বলেন, জমি মাপার দিন নূর নবী উপস্থিত না থাকলেও শাহাদাত হোসেন যাঁর কাছ থেকে জমি কিনেছেন, তিনি উপস্থিত ছিলেন। দাগ নকশা অনুযায়ী সঠিকভাবে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, নূর নবী তাঁর কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। তিনি নূর নবীকে লিখিত অভিযোগ দিতে বলেছেন।

অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, যে স্থানে গাছ কাটা হয়েছে, সেটি তাঁর সীমানার মধ্যে পড়েছে। নূর নবী আগে জমিটি কিনতে চেয়েছিলেন, তা না পেরে তাঁর সঙ্গে বিরোধে জড়াচ্ছেন বলে দাবি করেন শাহাদাত। তিনি আরও বলেন, জমি মাপার দিন উপস্থিত থাকতে নূর নবীকে বলা হলেও তিনি থাকতে চাননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট