1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ইব্রাহিমপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষ, উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
ইব্রাহিমপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষ, উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতলী এলাকায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু জব্দ এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, একটি প্রভাবশালী চক্র মুখদ্দি ও তালতলী এলাকায় ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি এবং সরকারি কৃষিজমি দখলে রেখেছিল। এসব জমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। জমির মালিকেরা বাধা দিতে গেলে হুমকি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে তারা জানান।

জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী বলেন, পূর্বপুরুষেরা এসব জমিতে বিভিন্ন ফসল ফলাতেন। তাঁর অভিযোগ, ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র জোর করে জমি দখল করে মাটি বিক্রি করেছে। অপর জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তাঁর পৈতৃক ২২ একর জমি রয়েছে। সেখানে মাটি কাটায় বাধা দেওয়ার সময় তাঁদের ওপর হামলা ও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।

অভিযান শেষে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, নদীর ওপার থেকে একটি মহল এসে আবাদি ও সরকারি খাসজমিতে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। প্রশাসনের অভিযানের পরও তারা একই কাজে যুক্ত হচ্ছে বলে তিনি দাবি করেন। কৃষিজমি রক্ষায় এ অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আইন ও সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পরিকল্পিতভাবে সেখানে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিষয় বিবেচনা করা হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা জানান, প্রায় ৪০০ একর জমিতে একটি অবৈধ চক্র দীর্ঘদিন ধরে পুকুর খনন করছিল। এর আগে অন্তত ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিকল বা ধ্বংস করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি। দুর্গম এলাকা ও উত্তাল নদীর কারণে বারবার অভিযান পরিচালনা চ্যালেঞ্জিং ছিল বলে জানান তিনি।

ইউএনও জানান, এ ঘটনায় তিনটি মামলা করা হয়েছে এবং ৪৮ জনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মী এবং প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট