1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

শাহরাস্তিতে সম্পত্তির বিরোধে গোরস্থানে ঠাঁই হলো না, বাড়ির আঙিনায় দাফন

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব : শাহরাস্তি উপজেলার ৮৫ বছর বয়সী নুরুল ইসলামের শেষ যাত্রা গোরস্থানে না হয়ে হয়েছে বাড়ির আঙিনায়। রবিবার আদ আছর জানাজা শেষে দাফনের কথা থাকলেও বাঁধার মুখে পড়ে বাদ এশা দাফনের সময় নির্ধারণ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা কুলশী মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রবিবার (২৫ অক্টোবর,২০২৬) সকাল ১১ টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিলে বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাঁধা দেয়। ঘটনার সংবাদ জানতে পেরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। শেষ পর্যন্ত কোন প্রকার সমাধান না হওয়ায় মৃত নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় তাকে দাফনের সিদ্ধান্ত নেয়। নুরুল ইসলামের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার ৫ মেয়ে কোন ছেলে নেই। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। ঘটনাটি বিব্রতকর বিধায় বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সীমান্ত নেয়া হয়েছে।

ভাতিজা মাহবুবুর আলম বলেন এটি আমাদের পারিবারিক গোরস্থান, মো. আলম কিছুদিন পূর্বে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন কিন্তু আদালত কোন নিষেধাজ্ঞা অথবা রায় দেননি।

প্রবাসী মো. আলম সম্পত্তি দাবি করে মুঠোফোনে জানান, উক্ত সম্পত্তি নিয়ে পাকিস্তান আমল থেকে বিরোধ চলছে। মৃত নুরুল ইসলাম জীবিত অবস্থায় তাকে মারতে এসেছেন এমনকি তার সম্পত্তির ধান নষ্ট করেছেন। এজন্য তিনি বিষয়টি মানবিক বিবেচনায় নিতে পারেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায় বাদ এশা নুরুল ইসলামের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট