1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন আসে, নির্বাচন যায়; প্রার্থী হয়, জনপ্রতিনিধিও হয়। কিন্তু ইউনিয়নগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। শত প্রশ্নের মাঝে এলাকাবাসীর একটিই প্রশ্ন—গুপ্টি পশ্চিম ইউনিয়নের ভাগ্য পরিবর্তন করার মতো এবার কোনো প্রার্থী কি আসবেন? তবে বাস্তবতা হলো—ভাগ্য পরিবর্তন হোক আর না হোক, নির্বাচন আসবে এবং প্রার্থীরাও আসবেন।

৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব ও উত্তরে গুপ্টি পূর্ব ইউনিয়ন, পশ্চিমে পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ ও রূপসা উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা। ইউনিয়নটির আয়তন ১০.৮০ বর্গকিলোমিটার। এটি ফরিদগঞ্জ উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। এখানে খাজুরিয়া বাজার ও লতিফগঞ্জ বাজার নামে দুটি বাজার রয়েছে। এলজিইডি অফিসের অসহযোগিতার কারণে রাস্তাঘাটের সঠিক তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় গুপ্টি পশ্চিমে মাদকের ছড়াছড়ি রয়েছে বলে স্থানীয় পর্যায়ে বলা হয়েছে। অপরাধ করে সহজেই অন্য জেলায় পালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নটিতে মোট ভোটার ২১ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮৫৭ এবং নারী ১০ হাজার ১৬৭ জন। ভোটকেন্দ্র ৯টি, অস্থায়ী কেন্দ্র ১টি এবং ভোটকক্ষ ৪০টি।

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বুলবুল আহমেদ। তিনি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরিবারের প্রার্থী ছিলেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন আবুল কালাম ভূঁইয়া, যাঁকেও আওয়ামী লীগ পরিবারের লোক হিসেবে বিবেচনা করা হতো।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান (কাজী জসিম), ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খান (কালু)।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস গাজী ও সৌদি আরব বিএনপি নেতা মো. তাজুল ইসলাম গাজী নির্বাচন করতে পারেন। জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ মো. বেলায়েত হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট