1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মাদক ও ব্যক্তিগত লোভ পরিহার করতে না পারলে আদর্শিক যুবদল গড়া সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
মাদক ও ব্যক্তিগত লোভ পরিহার করতে না পারলে আদর্শিক যুবদল গড়া সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

রাসেল গাজী: মাদক নির্মূল, ব্যক্তিগত লোভ সংবরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে যুবদলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেছেন, “যুবদলকে আরও পরিশ্রমী ও শক্তিশালী হতে হবে। মাদক নির্মূল ও ব্যক্তিগত লোভ সংবরণ করতে না পারলে একটি আদর্শিক যুবদল গড়ে তোলা সম্ভব নয়। মাদক সমাজকে ধ্বংস করে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।”

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “যুবদল প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি। যারা মনে করছেন দেশে আসবেন, তাদের জন্য আমাদের দরজা খোলা। দেশে আসুন, তবে আগের সেই দিন ভুলে যান। দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছেন।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আজকে আমরা শপথ করি, কেউ ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হবো না। বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করব।”

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, চাঁদপুরের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চাঁদপুর ইপিজেডে চাকরি করবেন এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভূমিকা রাখবেন।

অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, “একসময় আমরা ক্ষেতে-রাস্তায় রাস্তায় ঘুমিয়েছি। যারা আমাদের ঘুম পাড়িয়েছে, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে।”

এ সময় যুবদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় মাদকবিরোধী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার জনগণ যুবদলের পাশে থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ অনেক ধাপ্পাবাজি করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসছেন বলে আওয়ামী লীগ পালকি সাজাচ্ছে। সেই পালকিসহ তাদের ভরে দেওয়া হবে। আওয়ামী লীগ এ দেশে আর ফিরে আসবে না। জান্নাতের টিকিট বিক্রিকারীদের থেকে সবাইকে সাবধান থাকার এবং তাদের মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম আরও বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলা হবে।

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ বাহার, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুর হক মজুমদার এবং কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলসহ জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট