1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সাহিত্য একাডেমির নতুন ভবনে কবি নজরুল পাঠাগার প্রতিষ্ঠার দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
সাহিত্য একাডেমির নতুন ভবনে কবি নজরুল পাঠাগার প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিনিধি: বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ৮ জুলাই চাঁদপুরে এসেছিলেন। কোনো সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, বরং যাত্রাপথে অর্থসংকটের কারণে তাঁকে চাঁদপুরে যাত্রাবিরতি করতে হয়েছিল। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু কমরেড মুজফ্ফর আহমদ। কবির এই সাময়িক অবস্থানই চাঁদপুরের সংস্কৃতির ইতিহাসে যুক্ত করেছে এক অনন্য স্মৃতিঅধ্যায়।

কুমিল্লা থেকে কলকাতা যাওয়ার পথে নজরুল ও মুজফ্ফর আহমদ শহরের তৎকালীন স্ট্র্যান্ড রোডের ডাকবাংলোয় আশ্রয় নেন। অধ্যাপক ড. রফিকুল ইসলামের ‘কাজী নজরুল ইসলাম : জীবন ও সাহিত্য’ গ্রন্থের তথ্য অনুযায়ী, কলকাতায় টেলিগ্রাম করে যাত্রাভাড়ার টাকা চাওয়া হলে কংগ্রেস নেতা হরদয়াল নাগ তাঁদের কাছে ১২ টাকা পৌঁছে দেন। পরে তাঁরা স্টিমারযোগে গোয়ালন্দ হয়ে কলকাতার উদ্দেশে রওনা হন।

কবির স্মৃতিবিজড়িত স্ট্র্যান্ড রোডের নাম পরে ‘কবি নজরুল সড়ক’ করা হয়। বর্তমানে সেখানে চাঁদপুর পৌরসভার উদ্যোগে কবি নজরুল পার্ক ও কবি নজরুল মিলনায়তন রয়েছে।

পাঠাগার ও সেমিনার কক্ষ প্রতিষ্ঠার দাবি

নজরুলের সাহিত্য, সংগীত, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাঁদপুর সাহিত্য একাডেমির নতুন ভবনে ‘কবি নজরুল পাঠাগার’ ও ‘কবি নজরুল সেমিনার কক্ষ’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

গত ২৩ অক্টোবর ২০২৬ নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য একাডেমি, চাঁদপুর আয়োজিত নজরুলকে নিবেদিত সাহিত্যসভায় মুখ্য আলোচক হিসেবে এ দাবি উত্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী, পাঠাগারে নজরুলের রচনাবলি, তাঁর জীবন ও সাহিত্যবিষয়ক গবেষণাগ্রন্থ, পত্রপত্রিকা এবং দুর্লভ প্রকাশনা সংগ্রহ করা যেতে পারে। পাশাপাশি জন্ম ও মৃত্যুবার্ষিকী, সাহিত্যসভা, পাঠচক্র ও সেমিনার আয়োজনের সুযোগ থাকবে।

সেমিনার কক্ষটি নজরুল গবেষক, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের মতবিনিময়ের ক্ষেত্র হতে পারে বলে দাবি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট