1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মাত্র ১০ বছর বয়সে কুরআনের ৩০ পারা হিফজ করল আশ্রাফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
মাত্র ১০ বছর বয়সে কুরআনের ৩০ পারা হিফজ করল আশ্রাফ

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১০ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে খুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন।

আশ্রাফ চাঁদপুর শহরের পুরান বাজারের পশ্চিম শ্রীরামদী এলাকার আব্দুল জলিলের ছেলে। সে পূর্ব শ্রীরামদীর ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি হিফজ শুরু করে ২০২৬ সালের ২৮ অক্টোবর তা সম্পন্ন করে আশ্রাফ। এক বছর ৯ মাস ১০ দিনের প্রচেষ্টায় সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করেছে।

আশ্রাফের হিফজ সম্পন্ন উপলক্ষে মাদরাসার পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আল্লাহর কাছে শোকরিয়া আদায় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় তার মা-বাবা ও হিফজের পেছনে ভূমিকা রাখা উস্তাদদের অবদান স্মরণ করা হয়।

মাদরাসার হিফজ বিভাগের প্রধান উস্তাদ হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, ১০ বছর বয়সে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা আনন্দের বিষয়। তার মতে, এই অর্জনের পেছনে আশ্রাফের অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা রয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ আশ্রাফকে মোবারকবাদ জানিয়েছে। একই সঙ্গে তাকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেওয়ার জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট